DigiBayShop ওয়েবসাইটে প্রবেশ, ব্রাউজ করা অথবা আমাদের কাছ থেকে কোনো ডিজিটাল পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত শর্তাবলিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে আমাদের সেবা ব্যবহারের আগে সম্পূর্ণ শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন।

১. সেবার বিবরণ

DigiBayShop একটি ডিজিটাল প্রোডাক্ট বিক্রয় প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন, সফটওয়্যার এক্সেস, ডিজিটাল সার্ভিস এবং সংশ্লিষ্ট পণ্য সরবরাহ করে থাকি।

সমস্ত পণ্য ডিজিটাল হওয়ায় কোনো ফিজিক্যাল ডেলিভারি প্রযোজ্য নয়।

২. অর্ডার ও ডেলিভারি

  • সফল পেমেন্ট যাচাইয়ের পর নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণত ৩ঘন্টা,তবে প্রতিকুল কারনে তা ২৪ঘন্টা থেকে ৭দিন পর্যন্ত হতে পারে) ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারি করা হবে

  • সকল প্রোডাক্ট ডেলিভারি কাস্টমার এর ইমেইল, ইউজার একাউন্ট অথবা Whatsapp এর মাধ্যমে সম্পন্ন করা হয়।তাই অর্ডার করার সময় সঠিক ইমেইল এবং Whatsapp Number দিতে হবে

  • কোনো কারণে ডেলিভারি বিলম্ব হলে আমরা গ্রাহককে অবহিত করব

৩. রিফান্ড ও রিটার্ন নীতি

যেহেতু আমাদের পণ্যসমূহ ডিজিটাল প্রকৃতির, তাই সাধারণত রিফান্ড বা রিটার্ন প্রযোজ্য নয়।

তবে নিচের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে:

  • পণ্য ডেলিভারি না হলে

  • ভুল পণ্য প্রদান করা হলে

  • গুরুতর টেকনিক্যাল সমস্যার প্রমাণ পাওয়া গেলে

রিফান্ড সংক্রান্ত সিদ্ধান্ত DigiBayShop কর্তৃপক্ষের চূড়ান্ত বিবেচনার উপর নির্ভর করবে।

৪. একাউন্ট ও ব্যবহার সীমাবদ্ধতা

  • আমাদের প্রদানকৃত ডিজিটাল পণ্য কোনোভাবেই রিসেল, শেয়ার, ট্রান্সফার বা পাবলিকভাবে বিতরণ করা যাবে না

  • অবৈধ ব্যবহার, হ্যাকিং, শেয়ারিং বা নীতিমালা ভঙ্গ করলে কোনো নোটিশ ছাড়াই সেবা বাতিল করা হতে পারে

  • এ ধরনের ক্ষেত্রে কোনো রিফান্ড বা ওয়ারেন্টি প্রযোজ্য হবে না

৫. ওয়ারেন্টি নীতি (Warranty Policy)

লাইসেন্স ওয়ারেন্টি নীতিমালা:

• প্রতিটি লাইসেন্সের জন্য আলাদা ভাবে ওয়ারেন্টি সময় নির্ধারণ করে দেওয়া থাকে, যা প্রোডাক্ট বিবরণে উল্লেখ থাকবে।

• নির্ধারিত ওয়ারেন্টি সময়ের মধ্যে লাইসেন্স সংক্রান্ত সমস্যা হলে যাচাই করে সমাধান প্রদান করা হবে।

• ওয়ারেন্টি সময়ের মধ্যে লাইসেন্স অকার্যকর হলে DigiBayShop প্রয়োজন অনুযায়ী রিপ্লেসমেন্ট বা সমতুল্য বিকল্প প্রদান করবে।

• গ্রাহক নিজে থেকে পাসওয়ার্ড পরিবর্তন, ইমেইল পরিবর্তন, শেয়ারিং বা অবৈধ ব্যবহার করলে ওয়ারেন্টি কার্যকর হবে না।

• তৃতীয় পক্ষের নীতিমালা পরিবর্তন বা প্ল্যাটফর্ম আপডেটের কারণে লাইসেন্স বাতিল হলে ওয়ারেন্টি প্রযোজ্য নাও হতে পারে।

অন্যান্য সার্ভিস ওয়ারেন্টি নীতিমালা:

• প্রতিটি সার্ভিসের জন্য নির্ধারিত ওয়ারেন্টি সময় আলাদাভাবে উল্লেখ থাকবে।অর্ডার করার সময় পন্যের বিস্তারিত ও ওয়ারেন্টি সময়সীমা ভালো করে পড়ুন

• ওয়ারেন্টি সময়ের মধ্যে সার্ভিসে সমস্যা হলে যাচাই সাপেক্ষে সমাধান হিসেবে রিপ্লেসমেন্ট অথবা পারশিয়াল রিফান্ড (যতদিন ব্যাবহার হয়েছে ততদিন এর পেমেন্ট কেটে বাকি টাকা ফেরত) প্রদান করা হবে।

• গ্রাহকের ভুল ব্যবহার, ডিভাইস পরিবর্তন, আইপি পরিবর্তন বা নিয়ম ভঙ্গের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

• ওয়ারেন্টি সময় অতিবাহিত হলে কোনো প্রকার দাবি গ্রহণযোগ্য হবে না।

ওয়ারেন্টি সাপোর্ট প্রদানের পদ্ধতি:

ওয়ারেন্টি সময়ের মধ্যে সমস্যা হলে সাপোর্ট টিমকে ইমেইল বা ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে।

• প্রয়োজন হলে রিমোট সাপোর্ট (TeamViewer / AnyDesk) এর মাধ্যমে সমস্যা যাচাই করা হতে পারে।

• সমস্যা সমাধানের আগে প্রোডাক্টে কোনো পরিবর্তন করা যাবে না।

• যাচাই ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

পরিষেবা বাতিল বা স্থগিত প্রসঙ্গে:

• ব্যবহারকারী শর্তাবলি ভঙ্গ করলে DigiBayShop পূর্ব নোটিশ ছাড়াই সার্ভিস বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।

• নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কোনো প্রকার রিফান্ড বা ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

সংযুক্ত পেইজঃ Refund and Returns Policy , Order Cancellation Policy , Privacy Policy